সদরপুরে বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আবুল বাশার মিয়া, সদরপুর (ফরিদপুর) ঃ 
গত শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র উদ্যোগে ফরিদপুরের সদরপুর উপজেলায় বন্যায় পানিবন্দী ও নদী ভাঙ্গনে তিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। 
সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া, চরনাছিরপুর, চরমানাইর ও ঢেউখালী ইউনিয়নে  বন্যায় পানিবন্দী ও তিগ্রস্থ ৫’শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প হতে ত্রাণ বিতরন করেন  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান,সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক কাজী বদরুজামান বদু, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক  তানজিম হাসান কায়েস প্রমুখ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment