মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) : 
শনিবার সকাল ১০ টায় মধুখালী উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে শিক্ষা মন্ত্রালয়াধীন  সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার অংশ হিসেবে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদেরর সদস্য মির্জা আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, শাহ্ মো. ফারুক হোসেন, ম্যানেজিং কমিটির মো. মুরাদুজ্জামান মুরাদ, সৈয়দ এটিএম মাসউদ, মো. রেজাউল করিম বাচ্চু, আব্দুস ছালাম বিশ্বাস, শিক্ষক ফরিদুল মুনসুর, চৌধুরী ফরিদ হেলি, প্রনব সরকার, দেবাশীষ রায় মো. শফিকুল ইসলাম, দিপংকর পাল, ছাত্রী হৃদিকা রেহনুম প্রমুখ।
উপজেলা সদরের অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজ ও আখচাষী মহিলা ডিগ্রী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ গোস্বামী, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সুরাইয়া সালাম, পিকু আহসান হাসিব, মির্জা আঃ করিম, বিশিষ্ট কলামিষ্ট আকরাম খান, আব্দুর রজ্জাক রাজা, রেজাউল করিম তুহিন প্রমুখ। এ ছাড়া রইছননেছা বালিকা উচ্চ বিদ্যলয়, আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ, রায়েকদাহ কলেজ, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ,কুড়ানিয়ারচর হাজী আব্দুর রহমান আঃ করিম করেজ, গাজনা উচ্চ বিদ্যালয়,মধুরাপুর উচ্চ বিদ্যালয়,শ্রীপুর উচ্চ বিদ্যালয়, বাগাট উচ্চ বিদ্যালয়সহ মোট ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, শিক্ষার্থীরা।

অপর দিকে  উপজেলার ব্যাসদী গ্রামে অবস্থিত ব্যাস রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসরামের সভাপতিত্বে  আলোচনায় বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সদস্য  শাহজাহান হেলাল,ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ৈর প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান জুয়েল,মোঃ হাকিম সেক.মোঃ মফিজুর রহমান,বাবু। পাচই উচ্চ বিদ্যালযে  বিদ্যালয় পরিালনা  পরিষদের সভাপতি মৌলভী  মোঃ আমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ  আবুল কাশেম দুলাল, আঃ জলিল সেক, প্রধান শিক্ষক সৈযদ আলী লস্কার।   ব্যাসদী  হাজী আঃ গনি দাখিল মাদ্রাসায়  প্রতিষ্ঠাতা  মোঃ মোতালেব হোসেন ফকিরের সভাপতিত্বে  মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে  সামাবেশে বক্তব্য রাখেন  সুপার মোঃ  আজিজুর রহমান,ওসমান খান, মওলানা  খবিরুল ইসলাম,মোঃ ত্বোহা.মীর আঃ মান্নান সহ প্রমুখ ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment