স্বাধীনতার ৪৫ বছর পর ফলক উন্মোচন

লিয়াকত আলী (লাভলু) চরভদ্রাসন ঃ 
চরভদ্রাসনের মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি পরিপূর্র্ণতা পেল ৩ সেপ্টেম্বর শনিবার বেলা ১১.০০ ঘটিকায় ফরিদপুর জেলা প্রশাসক সরদার সরাফত আলী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে মুক্তিযোদ্ধাদের প্রতিক্ষিত স্মৃতিস্তম্ভ স্বাধীনতা চত্ত্বেরের ফলক উন্মোচন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম বাদল আমিন উপজেলা চেয়ারম্যান, ফারজানা সিদ্দিকা ইউএনও উপজেলা পরিষদ, পারভেজ চৌধূরী সহকারি কমিশনার ভূমি, শিলা রাণী মন্ডল অধক্ষ্য চরভদ্রাসন সরকারি কলেজ, শফিউদ্দিন খালাসী মুক্তিযোদ্ধা কামন্ডার চরভদ্রাসন, আবুল কালাম মাষ্টার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কাউসার হোসেন ভাইস চেয়ারম্যান, তানজিলা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান, রামপ্রসাদ ভক্ত থানা ইনচার্জ চরভদ্রাসন, মানুষ ভোষ পিআইও চরভদ্রাসন, আজাদ খান ইউপি চেয়ারম্যান সদর, ইয়াকুব আলী ইউপি চেয়ারম্যান গাজিরটেক, ওবাদুল বারী দিপু সাবেক ইউপি চেয়ারম্যান, বোরহান মোল্যা ইউপি সদস্য, ফজলুর রহমান, ওহাব মোল্যা, ইমরান হোসেন মোল্যা সহ মুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা যায় প্রত্যাশিত স্বাধীনতা স্তম্ভটি উদ্দোক্ত্যা ছিলেন সাবেক ইউএনও মাহাবুব হাসান শাহীন, তিনি বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (কিশোরগঞ্জ)। ২৬ মার্চ ২০১৪ সালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে চরভদ্রাসনে একটি স্বাধীনাত স্তম্ভ গড়ার ঘোষণা দেন। উপজেলার মধ্য বি.এস ডাঙ্গী লোহারটেক খাল সংলগ্ন বড় ব্রিজের পাশে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ছলেমান মোল্যার দানকৃত জায়গাটিতেই স্বাধীনতা চত্ত্বরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। টিআর ও কাবিখা প্রকল্পের টাকা দিয়ে মাটি ভড়াটের কাজ আরম্ভ করেন। তিনি বদলী হয়ে যাওয়ায় ফলক তৈরির কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় চরভদ্রাসনে স্বাধীনতা চত্ত্বরের অপূর্ণতা অনুভব করেন। জানতে পারেন স্বাধীনতা চত্ত্বরের সামন্য অগ্রগতি হয়ে বন্ধ হয়ে আছে । তার ইচ্ছাশক্তি ও অকান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে অনুদান সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের স্বপ্নের স্বাধীনতা চত্ত্বরকে বাস্তব রুপে উপহার দিয়ে গেলেন তারই বিদায় লগ্নে । বিজয় স্তম্ভ স্থাপনের মাধ্যমে চরভদ্রাসন বাসীর কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment