রাশীদ কাজল :
ফরিদপুরের নন-এমপিওভুক্ত নি¤œ মাধ্যমিক বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে জেলার নন-এমপিওভুক্ত নি¤œ মাধ্যমিক শিাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দরা। রবিবার সকালে ফরিদপুর প্রেসকাবের সামনের মুজিব সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে।
নন এমপিও শিা প্রতিষ্ঠান শিক কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে সংগঠনের ফরিদপুর জেলা শাখার আহবায়ক মো. আমিনুল হক ও সাধারণ সম্পাদক খাইরুল আলম এনায়েত, তুরাব আলী, নাদিরা বেগম বেবিসহ অন্যান্য শিক-কর্মচারী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন নন-এমপিওভুক্ত নি¤œ মাধ্যমিক শিা প্রতিষ্ঠানের শিক-কর্মচারী নিরলসভাবে প্রতিষ্ঠানগুলোতে সেবা দিয়ে যাচ্ছে, অথচ ওই শিাপ্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় পরিবার পরিজন দিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসময় তারা সকল নন এমপিওভুক্ত শিা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভুক্ত করার দাবী জানান।

0 comments :
Post a Comment