রাশীদ কাজল :
ফরিদপুরের পদ্মা নদীর সদর উপজেলার গোলডাঙ্গি মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করে কারাদন্ড প্রদান করেছে জেলা প্রশাসন। এসময় ৩০ হাজার মিটার জাল জালসহ ৬ মন ইলিশ মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে পদ্মায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নওশোর আলী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ বলেন, আমরা দুপুর থেকে পদ্মার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আমরা মাছ শিকারের সময় তিন জন জেলেকে আটক করি। একজন নাবালক থাকায় আমরা তাকে ছেড়ে দেই। বাকি দুজনকে দন্ডবিধি ১৮৬০ সনের ১৮৮ ধারায় এক জনকে ২০ দিন এবং অন্য জনকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করি। এসময় জাল আগুনে পুরিয়ে ফেলা হয় এবং মাছ আলীপুর বান্ধবপল্লী হরিজন সম্প্রদায় এলাকায় তিন মন মাছ এবং ষ্টেশন বাজার বস্তিতে ২ মন মাছ এবং ১ মন রিকসা চালকদের মাঝে বিতরন করা হয়।


0 comments :
Post a Comment