ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকৃত প্রাইভেটকারসহ ছিনতাইকারী আটক, অস্ত্র উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি :
ছিনতাই হওয়ার আধাঘন্টার মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাউভেট কারসহ (টয়োটা এলিয়েন) ছিনতাইকারী চক্রের এক সদস্যকে একটি ওয়ান শ্যুটারগান সহ আটক করেছে পুলিশ। 
আটক ছিনতাইকারীর নাম মো. আলী আশরাফ নান্নু (২৮), সে মাগুরা সদর উপজেলার মো. শরিফুল ইসলামের পুত্র। 

অভিযানে নেতৃত্ব দেয়া ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, চারজন দূর্বৃত্ত ঢাকা থেকে মধুখালী যাওয়ার কথা বলে প্রাইভেটকারটি ভাড়া করে নিয়ে আসে। তারা ঢাকা-খুলনা মহাসড়ক ধরে রাত দশটার দিকে মধুখালীর কয়েক কিলোমিটার আগে পরীক্ষিতপুর এলাকায় নির্জন স্থানে পৌছালে গাড়ীর চালক জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে মাগুরার দিয়ে যাত্রা করে। প্রাইভেটকারের চালক জসিম উদ্দিন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে  পুলিশদল বাগাট এলাকায় ধাওয়া করে প্রাইভেটকারটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী চক্রর সদস্য আলী আশরাফ নান্নুকে একটি ওয়ান শ্যুটারগানসহ আটক করা হয়। অভিযানকালে ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়।

তিনি আরো জানান, আটক নান্নুর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় গাড়ী চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment