বাল্য বিয়ে থেকে মুক্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীকে মধুখালী প্রেস ক্লাবের উদ্দোগে সেলাই মেশিন প্রদান

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
বাল্য বিয়ে থেকে মুক্তি পাওয়া শিক্ষার্থীকে মধুখালী প্রেসক্লাবের উদ্দোগে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বেলা দেড়টায় মধুখালী প্রেস ক্লাবের জনৈক সম্মানিত সদস্য হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে উপজেলার চর-শ্রীরামকান্দী গ্রামের মো.রেজাউল কাজির ৮ম শ্রেণী পড়–যা শিক্ষার্থী রিভা আক্তার রিপাকে সবলম্বী হবার জন্য একটি সেলাই মেশিনটি প্রদান করেন।
মধুখালী প্রেস ক্লাবের সভাপতি কাজল বসু মধুখালী প্রেস ক্লাবের জনৈক সম্মানিত সদস্যের  পক্ষে শিক্ষার্থী রিভা আক্তার রিপা ও তার মা সালমা বেগমের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আকরাম খান,নজরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ এটিএম মাসউদ, যুগ্ন-সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,সাংগঠনিক সম্পাদক এসএম আবুল বাশার,সদস্য সাগর চক্রবর্ত্তী সহ প্রমুখ। 
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে  শিক্ষক হবার সপ্নের কথা যানান রিপা এবং তার লেখাপড়ার খরচ চালিয়ে নেবার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০১৬তারিখ মধুখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম আবুল বাশার ও সাংবাদিক মেহেদী হাসান পলাশ এর উদ্দোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতায় বাল্য বিয়ে থেকে মুক্তি পায় রিপা।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment