ফরিদপুরে সংসদ উপনেতার একান্ত সচিবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচীব আয়মন আকবর বাবলুর বিরুদ্ধে উপনেতার নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামীলীগের একটি অংশের নেতাকর্মীদের উপর নির্যাতন ও হামলা মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে দাবী করে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসকাবে সালথা উপজেলা আওয়ামীলীগের নির্যাতিত নেতাকর্মী ও সমর্থক এর ভ্যানারে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এসময় সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সংসদ উপনেতার পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আয়মন আক্তার বাবলু এলাকায় প্রভাব খাটিয়ে তার (বাবলুর) কর্মকান্ডের বিরোধীতা আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন করেন। 

সম্মেলনের বক্তব্যদানকারীরা দাবী করেন, বাবলুর রোষানলে পড়া শতাধিক আওয়ামীলীগ নেতা ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

বক্তারা অবিলম্বে এ অবস্থার অবসান ঘটিয়ে স্থাণীয় আওয়ামীলীগকে রক্ষায় দলীয় কেন্দ্রীয় কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment