বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সিমান্তবর্তী নবকাম পল্লী বিশ্ব বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর মানবিক শাখার এক ছাত্রীকে রুপাপাত বাজারে গত বুধবার কলেজ ছুটির পরে বাজারের মধ্যে কিছু বখাটে ছেলেরা প্রেমে ব্যর্থ হয়ে হাত ধরে টানা হেচঁড়া করে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকাবাসি সূত্রে জানা যায় বুধবার ওই ছাত্রী কলেজ ছুটির পরে বাড়ি মোড়া গ্রামে আসার সময় রুপাপাত বাজারে প্রবেশ করলে রুপাপাত গ্রামের সোহরাব সিকদারের ছেলে মিলন সিকদার (২৫), সাইফুল শেখের ছেলে মোতাহের শেখ (২২), রায়হান ফকিরের ছেলে মারুপ ফকির (২৩), মজিবরের ছেলে মাসুদ (২৪), গুনজর মোল্যার ছেলে সাদ্দাম (২৫), ফকরুদ্দিনের ছেলে টিটুল (২৩), মমিন কাজীর ছেলে ডালিম কাজী (২৪), স্বপন মালোর ছেলে রাজিব মালো (২৫), আরশাদ খার ছেলে আহমেদ খাঁ (২২) ও জাফর মোল্যার ছেলে মহসীন (২৪) ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক হাত ধরে টানা হেচঁড়া করে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠি রবিউল ইসলাম উকিল ও মারুপ শেখ বাধা দিলে বখাটেরা তাদের মারধর করে। এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বাজারে উজ্জ্বল শীলের সেলুনে গিয়ে আশ্রয় নেয়। পরে স্থানীয় আ’লীগ নেতা এমদাদুল হক মিলন ও তৌফিকের সাহায্যে ওই ছাত্রী বাড়িতে যায়। ঘটনার পরপরই বখাটেদের মধ্যে থেকে দুই বখাটে মেয়ের বাড়ি মোড়া গ্রামে গিয়ে মেয়ের মাকে বিয়ের প্রস্তাব দেয় বলে মেয়ের মা জানান। মেয়ের মা আকলিমা বেগম জানান, বাড়িতে আসা দুই বখাটে মোতাহের ও মারুপ হুমকি দিয়ে বলে আমাদের সাথে আপনার মেয়েকে বিয়ে না দিলে আপনার মেয়েকে মেরে ফেলবো। কোন শক্তিই বাঁচাতে পারবে না। আ’লীগ নেতা মিলন, তৌফিক ও উজ্জ্বল শীল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নবকাম পল্লী বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান বলেন, আমার কাছে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি।
0 comments :
Post a Comment