নগরকান্দায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও নগরকান্দা উপজেলার আওয়ামীলীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টার সময় নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে একটি বিক্ষোভ মিছিলটি বের হয় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এশে শেষ হয়।

এর আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মাষ্টার প্রমূখ। 

এসময় বক্তরা সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেনকে নগরকান্দায় অবাঞ্চিত করেন। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপজেলা আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০১ নভেম্বর আয়মন আকবর চৌধুরী নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নানা ধরনের অপকর্ম করছে বলে সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেন ফরিদপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment