মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) :
ফরিদপুর চরভদ্রাসনে ইউএনওর হস্থক্ষেপে ২ নভেম্বর বুধবার দুপুরে বাল্য বিয়ের অভিশপ্ত জীবন হতে মুক্তি পেল নবম শ্রেনীর ছাত্রী হোসনেয়ারা(১৪)। মেয়েটি উপজেলার সদর ইউনিয়নের কে.এম.ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ মোতাহার এর মেয়ে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী (ভারপ্রাপ্ত) পুলিশ ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে বাল্য বিবাহ সংগঠন ও এর সাথে সহযোগিতা করার দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারা অনুযায়ী মেয়ের বাবা শেখ মোতাহার(৪৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারা দন্ড, ছেলের বাবা পাঞ্জু শিকদারকে(৬৪) এক হাজার টাকা ও তোতা মৃধা(৭৫) কে এক হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে ইউএনও পারভেজ চৌধুরী সকলের সহযোগিতা কামনা করেন বলেন বাল্য বিবাহ প্রতিরোধে সরকারের গ্রীহিত কার্যাবলী বাস্তবায়নে কাউকে কোন প্রাকার ছাড় দেওয়া হবেনা।

0 comments :
Post a Comment