ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামের মৃত. আব্দুল বারী মিয়ার স্ত্রী, বয়োবৃদ্ধা রাশিদা বেগম (৮০) তার নিজ মেঝ সন্তান অহিদুজ্জামান মিয়া নান্নু কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন দাবী করে ন্যায় বিচারের দাবীতে পুলিশের দারস্ত হয়েছেন। ওই মা ইতিপূর্বে মধুখালী থানায় গত ২১ জুলাই (জিডি নং ৮১০) এবং ০৭ নভেম্বর (জিডি ণং ২৭১) দু’টি সাধারণ ডায়রী করার পর সর্বশেষ গত ২০ নভেম্বর পুলিশ সুপারের বরাবর ন্যায় বিচারের আবেদন জানিয়েছে দরখাস্ত করেছেন।
লিখিত অভিযোগে ওই মা উল্লেখ করেছেন, বয়সের ভারে নুইয়ে পড়ে এখন তিনি চলাচল করতে পারেন না। ঘরের মধ্যেই মল ত্যাগসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হয়। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক জমিজমা নিয়ে মেঝ ছেলে দীর্ঘদিন ধরে বিবাদ করে আসছে। এ নিয়ে মেঝ ছেলে প্রায়শ তাকে জঘন্ন ভাষায় গালাগাল করেন এমনকি মারতে উদ্দত হন। জমিজমা নিয়ে কথা বললে গলা টিপে হত্যা করা হবে বলেও উল্লেখ করা হয় দরখাস্তে। তিনি আরো উল্লেখ করেন, রাতে তার (বৃদ্ধ মায়ের) প্রহরায় নিয়োজিত থাকা দুই গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।
ওই বৃদ্ধ মা অভিযোগে আরো করেন, মেঝ ছেলে একটি সংবাদ সংস্থায় চাকুরী করার সুবাদে তার সম্পর্কে থাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা ব্যবহার করে পুলিশি হয়রানি করার হুমকী দিয়ে আসছেন প্রায়শ। তিনি দাবী করেন, এক মাস পুর্বে বিভিন্ন জমিতে রোপন করা ধান পেকে গেলেও মেঝ ছেলের হুমকীতে তা কাটতে পারছেননা।
দরখাস্তে তিনি (বৃদ্ধ মা) যাতে কোন বড় ধরনের অঘটন না ঘটে সেলক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, বিষয়টি পারিবারিক হওয়ায় পারিবারিকভাবে সমাধার করার অনুরোধ জানানো হয়েছে।
আর মেঝ ছেলে অহিদুজ্জামান মিয়া নান্নু মোবাইলে বলেন, আমার মায়ের সাথে কোন বিরোধ নেই। তাকে কোন অবান্তর কথাও বলা হয়নি। আমার ছোটভাই মাকে দিয়ে এসব কথা বলাচ্ছে। #
0 comments :
Post a Comment