ফরিদপুরে ২৪প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান

মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন :
ফরিদপুরের পূর্ব আলীয়াবাদ(পাটপাশা) গত মঙ্গলবার হতে স্বর্গীয় ব্রজবাসী সরকারের বাড়ীতে  ৬ষ্ঠ বার্ষিক ২৪ প্রহরব্যপী শ্রীশ্রী তারকাব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। জানা যায় দেশ মার্তিকায় ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী এ মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মহানাম পেিবশন করবে ঝিনাইদহের গৌরবানী সম্প্রদায়,যশোরের আদিগৌরাঙ্গ সম্প্রদায়,মাগুরার শিশু গোপাল ও মা দূর্গা সম্প্রদায়, ফরিদপুরের গোল সংঘ,বাগেরহাটের মহামায়া সম্প্রদায় এছাড়া অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন নাটোরের সুকৃতি মোহন্ত,রাজবাড়ীর অশোক চক্রবর্তী ও বগুরার তৃষ্ণা দেবনাথ।
উক্ত অনুষ্ঠানের কমিটির সভাপতি গৌর চন্দ্র সরকার জানান দীর্ঘ ছয় বছর ধরে তারা এ মহানাম যজ্ঞানুষ্ঠান করে আসছেন উক্ত অনুষ্ঠনটি ঘিরে পাটপাশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিনত হয়। এছাড়া অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য সর্বদা প্রসাদের ব্যবস্থা রয়েছে বলেও জানায় কমিটির সভাপতি।  

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment