ফরিদপুরের দুই উপজেলার দেড় সহ¯্রাধিক পরিবারে আলোর ঝলকানি

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলার দুই সহ¯্রাধিক পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। 

রোববার বিকাল থেকে রাত পর্যন্ত জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দ: চরবাগাট, রায়জাদাপুর, মিঠাইন ও চাঁদপুর, জাহাপুর ইউনিয়নের জাফরাকান্দি ও বোয়ালমারী উপজেলার ভিমপুরসহ অ›তত ১০টি গ্রামের ১৫শ পরিবারে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান তিনটি স্পটে উপস্থিত হয়ে সুইস টিপে এ বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের উদ্ধেশ্যে গঠিত সার্স কমিটিকে বিএনপি সহযোগীতা করছেনা। তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে নিজেদের ভরাডুবি বুঝতে পেরে আসন্ন নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র করছে বিএনপি। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এসময় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment