ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাক্ষ্মনদী উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হট্রগোলের জের ধরে আওয়ামীলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম বাসুদেব কর্মকার (৬০)। সে সদরপুর উপজেলা আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি।
স্থাণীয়রা জানায়, বিগত দিনের মত ওই স্কুলে এবছরও স্বাধীনতা দিবসে নানা প্রতিযোগীতার াায়োজন করা হয়। বিকালে ওই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করার সময় উপস্থিত কয়েকজন ব্যাক্তির মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এঘটনার কিছুক্ষন পর স্কুল সংলগ্ন বাজারে বাসুদের কর্মকার ও তার সঙ্গে থাকা রাম কর্মকারের উপর হামলা চালায় কয়েক দূর্বৃত্ত।
আহতাবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরপুর থারার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা স্বিকার করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #
0 comments :
Post a Comment