চরভদ্রাসনে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস, চালককে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দু’জন অবৈধ বালু উত্তলোনকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট পারভেজ চৌধুরী জানান, বুধবার উপজেলার পদ্মা নদীর দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হরিরামপুর ইউনিয়নের জনু শিকদারের ঘাট এলাকায় একটি ও সদর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকায় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে আ্গুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় প্রায় দুই কি: মি: এলাকা জুড়ে থাকা পাইপ লাইন ধ্বংস করা হয়।

আদালত ড্রেজার চালক  চর শালিপুর গ্রামের মোসলেম মোল্যার পুত্র জাহাঙ্গীর মোল্যা (২৮) ও আনিস শেখের পূত্র আমিনুল ইসলাম (২৭) এর নিকট থেকে পাঁচ হাজার করে মোট দশ হাজার জরিমানা করে।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত চর হরিরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কে.এম ওবায়দুল বারী দিপু খান অবৈধভাবে পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ব্যাবসা করে আসছিল। সম্প্রতি ফরিদপুরের জেলা প্রশাসক  উম্মে সালমা তানজিয়া চরভদ্রাসন উপজেলা পরিদর্শনে আসলে  ড্রেজার বন্ধের দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসি। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে  অবৈধ ড্রেজার বন্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment