ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে চেয়ারম্যান বাড়িতে সংবাদ সম্মেলন করেছে গট্রি উইনয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু।
এসময় তিনি একই এলাকার স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় জড়িতদের বিচারের দাবী জানান। সকালে এ সাংবাদিক সম্মেলনে গ্রামের প্রবীন ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। #
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করা হয় ওই স্কুলছাত্রীকে। অতপর ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা আবার ফেসবুকে প্রচার করাও হয়। সালথা থানা পুলিশ সোমবার (২২ এপ্রিল) সাকিলকে গ্রেফতার করে। এঘটনায় নিজে বিচার না করে পুলিশে খবর দিলে তার (চেয়ারম্যানের) উপর একটি পক্ষ ক্ষুব্দ হয়ে ফেসবুকে অপপ্রচার চালায়। #

0 comments :
Post a Comment