শুধু বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নয় ভাতাও দেয়া হয়!

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অধীনে “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন” প্রকল্পের অধীনে প্রতিবন্ধি ব্যাক্তিদের জন্য “ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এ্যান্ড এ্যাপলিকেশন প্যাকেজ” কোর্র্সের চতুর্থ ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে শহরের কমলাপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস প্রশিক্ষনার্থীদের হাতে এ সনদ তুলে দেন।

এসময় কম্পিউটার প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম ও মো. আকতার হোসেন এবং গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের আওতায় কম্পিউটার বিষয়ে বিনামুল্যে প্রশিক্ষণ নেয়া ২০ শারীরিক প্রতিবন্ধিকে ২০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস, প্রশিক্ষণকালীণ অন্যান্য সুবিধা ছাড়াও প্রত্যেককে নগদ ১২হাজার টাকা ভাতা প্রদান করা হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment