ফরিদপুরে আন্তর্জাতিক মিডওয়াফ ও নার্সিং দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকাদের উদ্যোগে আন্তর্জাতিক মিডওয়াফ দিবস ও আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কেক কেটে ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এর আগে একটি র‌্যালীর আয়োজন করা হয়।

হাসপাতালের সেবা তত্বাবধায়ক ফিরোজা বেগমের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. গনেশ কুমার আগরওয়ালা, ডা. উষা রঞ্জন চক্রবর্তী, সেবা তত্বাবধায়ক সালেহা বেগম, উপ সেবা তত্বাবধায়ক রাজিয়া বেগম প্রমূখ আলোচনায় অংশ নেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment