ফরিদপুর প্রতিনিধি :
গ্রাহক পর্যায়ের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পবিত্র রমজান মাসে ফরিপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) নানা কর্মসূচী হাতে নিয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, রমজান মাসকে ঘিরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মঈন উদ্দিন ঘোষিত পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা মাস পালনের অংশ হিসেবে জেলার ১৮টি অফিসের অধীনে ৫০টি আলোর ফেরিওয়ালার মাধ্যমে গ্রাহক সেবা দেয়া হচ্ছে।
তিনি জানান, এমাসে বিশেষ ব্যাবস্থায় জেলায় নয়টি উপজেলায় প্রায় পাঁচ হাজার নতুন সংযোগ প্রদান করা হবে। পাশাপাশি রোজাদারদের সেবায় বিশেষ টিমের মাধ্যমে ২৪ ঘন্টা অভিযোগ গ্রহন ও তাৎক্ষনিক নিরসনের ব্যাবস্থা করা হবে। তিনি আরো জানান, নতুন সংযোগ ছাড়াও, অভিযোগ নিরসন, বকেয়া আদায়সহ অন্যান্য সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে এ কর্মসূচীর মাধ্যমে। #

0 comments :
Post a Comment