শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
শুক্রবার মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক মরহুম মফিজুর রহমান মঞ্জু‘র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় মধুখালী উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মাল্টিপারপাস হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন , ওয়ার্কার্স পার্টির কেদ্রীয় পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা, উপজেলা সিপিবির সভাপতি হাজি আব্দুল মালেক সিকদারপ্রমুখ।

0 comments :
Post a Comment