বৃষ্টির জন্য কিশোরকে নগ্ন করে শোভাযাত্রা (ভিডিও)

খরা উপদ্রুত ভারতের কর্নাটকের চিত্রাদুর্গা জেলায় বৃষ্টির জন্য কিশোরকে নগ্ন করে শোভাযাত্রা করেছে একটি গ্রামের বাসিন্দারা। গত ১০ জুন পান্দারাহাল্লিন গ্রামে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পূজা শেষে গ্রামবাসী ওই কিশোরের হাতে একটি মূর্তি দেয়। এসময় তার গলায় মালা পরিয়ে দেওয়া হয় এবং তার ওপর পানি ছিটানো হয়। পরে কিশোরটিকে সামনে রেখে ব্যান্ড বাজিয়ে গ্রামে ঘুরে বেড়ানো হয়। শোভাযাত্রা শেষে মেঘদেবতাকে সন্তুষ্ট করার প্রচলিত প্রথা অনুযায়ী ওই কিশোরকে নতুন কাপড় দেওয়া হয়। গ্রামবাসী জানিয়েছে, এই পূজার জন্য প্রচলিত প্রথা অনুযায়ী একজন কিশোরকেই বেছে নেওয়া হয়।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment