বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশকে মরুভূমি বানানোর ভারতীয় পানি আগ্রাসী নীতি রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
ড. জাফরুল্লাহ বলেন, ‘একটি দেশের সঙ্গে ট্রানজিট হতে পারে। তবে তার জন্য ক্ষতিপূরণ বিনিময় থাকতে হবে। অথচ সরকার ভারতকে নামমাত্র ক্ষতিপুরণে ট্রানজিট দিয়েছে। এটা ঋণ পরিশোধের পরও সুদ দেওয়ার মতোই।’
তিনি বলেন, ‘ভারত আমাদের (বাংলাদেশ) থেকে সমৃদ্ধ দেশ হওয়ার পরও জোর করে বিভিন্ন সুবিধা নিচ্ছে। যা পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান জুলুম করে আদায় করেছিল।’
তিনি বলেন, এ সরকার অগণতান্ত্রিক ও অনির্বাচিত। আর তাদের টিকিয়ে রেখেছে ভারত। কারণ ভারত এ সরকারের কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করতে পারে।
জনগণের স্বার্থ বিবেচনা করে ফারাক্কা চুক্তিসহ সব চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুল রশিদ, জাহিদুল হক মিলু প্রমুখ।

0 comments :
Post a Comment