ফরিদপুরে নগরকান্দায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কুমরাদীয়া গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত আ.লীগ প্রার্থীর সমর্থকদের উপর বিজয়ী আ.লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের  হামালায় অন্তত ২০জন আহত হয়েছেন। এসময় আ.লীগ প্রার্থীর সমর্থকদের অর্ধশতাধিক বাড়ীঘর ভাংচুর ও মালামাল লুটপাট করা হয়।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আ.লীগ পরাজিত প্রার্থী কামরুজ্জামান সাহেব ফকির এর সমর্থকদের বাড়ীঘরে আ.লীগ বিদ্রোহী বিজয়ী প্রার্থী আরিফুর রহমান পথিকের সমর্থকরা হামালা চালায়। এতে আ.লীগ প্রার্থীর ২০জন সমর্থক আহত হয়। এছাড়া আ.লীগ প্রার্থীর সমর্থকদের ৫০টি বাড়ীঘড় ভাংচুর ও বাড়ীর মালামাল লুট করা হয়। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে ক্ষগ্রিস্তরা থানায় অভিযোগ দিয়েছে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment