ফরিদপুরে পোল্ট্রি ব্যাবসায়ীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার দাবী পরিবারের

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মক্রমপুটি গ্রামের পোল্ট্রি ব্যাবসায়ী মো. মহসিন মাতুব্বরকে পুড়িয়ে হত্যা করা হয়ে দাবী করে হত্যার ঘটনা তদন্ত করে বিচার দাবী করেছে নিহতের পরিবারের সদস্যরা। বুধবার সকালে নিহতের স্ত্রী কাজল রেখা সন্তানদের নিয়ে ফরিদপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করে এ দাবী জানান।

লিখিত বক্তব্যে কাজল রেখা জানান, গত ১৬ মার্চ রাতে নিজ ফার্মে ঘুমিয়ে থাকাবস্থায় ফার্মে লাগা আগুনে পুড়ে মারা যায়। মৃত অবস্থায় তাকে (মহসিন) হাত, পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এঘটনায় থানায় তাৎক্ষণিক ইউডি মামলা হলে পরে বিষয়টি হত্যাকান্ড সন্দেহ হওয়ায় ০৩ এপ্রিল তিনি (নিহতের স্ত্রী কাজল রেখা) বাদী হয়ে আদালতে তিনজনকে আসামী করে মামলা দায়ের করে। ওই গৃহবধু জানান, আদালত ভাঙ্গা থানাকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশনা দিলেও ০৭ জুন পর্যন্ত আদালত মামলাটি নথিভুক্ত বা কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। 

ওই গৃহবধু অভিযোগ করেন, মামলার আসামী রানি বেগম, আজিজুল ও রজন মামলাটি তুলে নিতে নানাভাবে হুমকী দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে পরিবারের অন্য সদস্যদেরও একই পরিনতি হবে হলে হুমকী দেয়া হচ্ছে বলেও দাবী করেন তিনি। 

সহকারী উপ-পরিদর্শক মো. মোজাফফর হোসেন জানান, নির্বাচনী ব্যাস্ততার কারণে মামলাটি নিয়ে খুববেশী অগ্রসর হতে পারিনি, তবে তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment