র্যাবের হাতে আটক-১
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
র্যাব-৮ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২৫ জুন রাত ৯টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন লক্ষ্মীপুর বস্তি (লাইলীর বাড়ি) গরু কাটা ঘরের পূর্ব পাশে অবস্থিত কুরবান এর ভাড়াটিয়া মোঃ আকাশ শেখ এর মুদি দোকানে মুদি মালামাল বেচা কেনার পাশা পাশি নিয়মিত ভাবে মাদক বেচা কেনা করে আসছেন । নিজ মুদি দোকানে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত সোয়া ৯টায় উল্লিখিত মুদি দোকানের কাছাকাছি পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত দোকান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আকাশ শেখ (২১), পেশা-মুদি দোকান, পিতাঃ মৃত রতন শেখ, সাং-লক্ষ্মীপুর বস্তি (লাইলীর বাড়ি) গরু কাটা ঘরের পূর্ব পাশে, থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী মোঃ আকাশ শেখ তার মুদি দোকানের ক্যাশ বাক্সের নীচ হতে ০২টি নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী রংয়ের ৫১৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত ব্যক্তি আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ াদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
গোয়ালন্দে ২৬৩ পিস ইয়াবা ও ৪৯২৪ টাকাসহ
র্যাবের হাতে আটক-১
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় ২৬৩ ইয়াবা ও নগদ টাকাসহ র্যাবের হাতে আটক-১।
র্যাব-৮ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২৪ জুন রাত সাড়ে ১২টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, দৌলতদিয়া ০৫নং ওয়ার্ড গৌরবানুর গেইট আকরামের বাড়ির আঙ্গীনায় একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত পৌনে ১টায় উল্লিখিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ লোকমান মন্ডল (২৮), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ মোঃ হয়রত আলী, সাং-দৌরতদিয়া ৬নং ওয়ার্ড উমবার কাজীরপাড়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী মোঃ লোকমান মন্ডল এর পরিহিত লুঙ্গির কোমরের ডান ভাজ হতে দুই্িট ব্লু রংয়ের প্লাষ্টিকের ছোট প্যাকেটে থাকা হালকা লালচে গোলাপী রংয়ের ২৬৩ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং ধৃত আসামীর বাম হাত হতে একটি ঝঅগঝটঘএ উটঙঝ মোবাইল সেট (যাতে একটি সিমকার্ড সংযুক্ত) এবং ধৃত আসামীর পরিহিত লুঙ্গির কোমরের বাম ভাজ হতে মাদক বিক্রীত নগদ ৪৯২৪/-টাকা নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত ব্যক্তি আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
সালথায় ২৮৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক-১
ফরিদপুর জেলার সালথায় ২৮৫ ইয়াবা সহ র্যাবের হাতে আটক-১।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২৩ জুন বিকেলে ফরিদপুর জেলার সালথা থানাধীন চন্ডিবর্দি ষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, উপজেলার কাজী বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজ এর পশ্চিম মাথা পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় উল্লেখিত স্থানে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ দুলাল শেখ (২৫), পিতাঃ-মোঃ শহিদ শেখ, সাং-কাজী বল্লভদী, থানাঃ-সালথা, জেলাঃ-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী নিজ হাতে তার পরিহিত লুঙ্গির কোমরের বাম পাশের ভাজ হতে দুইটি ব্লু রংয়ের ছোট প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপি রংয়ের ২৮৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট ও আসামী তার পরিহিত শার্টের বাম পকেট হতে একটি ডরহসধী মোবাইল যার মডেল নং ডঢ১৭ (একটি সীম সংযুক্ত) বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

0 comments :
Post a Comment