প্রয়াত বিশিষ্ট্ রাজনৈতিক নেতা সাদেকুর রহমান শ্মরন সভা

শাহজাহান হেলাল ঃ   
ষাটের দশকের বিশিষ্ট্য রাজনৈতিক নেতা ও ঢাকা নিবাসী বোয়ালমারী সমিতির সভাপতি এ্যাডভোকেট মিঞা সাদেকুর রহমানের শ্মরনে এক দোয়া ও শ্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত এই শ্মরন সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: সালাউদ্দিন মানু। 
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেমন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ্যাডভোকেট মিঞ্রা সাদেকুর রহমানের জীবনের বিভন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন সমিতির দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মুকুল। 
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্ত্রীয় কমিটির  নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক সাংসদ শাহ মো: আবু জাফর, সাবেক সাংসদ খন্দোকার নাসিরুল ইসলাম, প্রবীন ব্যক্তিত্ব ও সাদেকুর রহমানের একান্ত কাছের মানুষ মো: সামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস চন্দ্র সাহা এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘‘সাদেকুর রহমান ছিলেন একজন নির্মোহ, নির্লোভ সাদা মনের মানুষ। একজন আদর্শবাদী ত্যাগী মানুষের নামই হচ্ছে মিয়া মো. সাদেকুর রহমান। আজ তাঁর মত রাজনৈতিক নেতার বড়ই অভাব। আমার শিক্ষা জীবনের বন্ধু মিঞা সাদেকুর রহমান খুব আছে থেকে আমি দেখিছি, আদর্শবাদী মানুষ ছিলেন তিনি।’’

সুবাস সাহা প্রয়াত সাদেকুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘‘সাদেক ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধ কালীন তিনি ভারতে আমাদের নানা ভাব সহযোগিতা করেছেন।’’ 

আলোচনা শেষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সাদেকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।  উল্লেখ্য গত ৩০ মে ২০১৬ ইং তারিখে বোয়ালমারী সমিতির সভাপতি প্রখ্যাত রাজনৈতিক নেতা এ্যাড: মিঞা মো. সাদেকুর রহমান ইন্তেকাল করেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment