দুর্বৃত্তদের গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জয়পুরহাটে এ কে আজাদ নামে এক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।তার বাড়ি সদর উপজেলার কোঁচকুঁড়ি গ্রামে।

জানা গেছে, গত ৪ জুন রাতে উপজেলার দুর্গাদহ বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধান অবস্থায় ভোরে তিনি মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইউপি চেয়ারম্যান এ কে আজাদ মারা যাওয়ার খবর শুনেছি।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment