সদরপুর প্রতিনিধিঃ
গত কয়েক দিনের আড়িয়াল খাঁ নদী নদীর তীব্র ভাঙ্গনের ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের গিয়াসউদ্দিন ফকির কান্দি ও হাজারী হাজির কান্দি গ্রামের প্রায় শতাধিক পরিবার তীব্র নদী ভাঙ্গনের ফলে গৃহহীন হয়ে পড়েছে। নদী ভাঙ্গন কবলিত পরিবারগুলো অন্যত্র আশ্রয় নিতেছে। জরুরী ভিত্তিতে রোধ করার জন্য ভুক্তযোগীরা জোর দাবী জানান। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা করা হইলে আরো বেশ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান উপজেলার চর মানাইর ইউনিয়নের গিয়াসউদ্দিন ফকির কান্দি ও হাজারী হাজির কান্দি গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ভাঙ্গন প্রতিরোধ করার আশ্বাস দেন। এ সময় চরমানাইর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments :
Post a Comment