সঞ্জিব দাস, ফরিদপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। স্বেচ্ছাসেবক দল শহর শাখার আহবায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ সরদার বাবু, ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবদুল মতিন, মহিলা দলনেত্রী বিলকিস ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, একে আজাদ বাদশা, ছাত্রনেতা মোজাম্মেল হোসেন মিঠু, হেমায়েত হোসেন প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।#

0 comments :
Post a Comment