ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে স্কুল কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ করছে। মার্কেট নির্মাণের মাধ্যমে স্কুল পরিচালনা পর্ষদ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসির।
সরেজমিন ঘুরে জানা যায় স্কুলের সিমানা প্রাচীর ভেঙ্গে প্রধান সড়কের পাশে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কালিনগর গ্রামের আক্তার হোসেন বলেন, বানিজ্যিকভাবে মার্কেট নির্মানের ফলে স্কুলের সৌন্দর্য নষ্ট হবে এবং কালিনগর বাজারের প্রধান সড়কটি দখল হয়ে সংকীর্ণ হয়ে পড়বে। এতে জনগণ ও যানবাহনে যাতায়াতে সমস্যার সৃষ্টি হবে। তিনি আরও বলেন স্কুল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা করে নিয়ে প্রতিটি দোকান বরাদ্দ দিচ্ছেন। বাজার বনিক সমিতির সদস্য ফরহাদ হোসেন বলেন, বিদ্যালয়টি দুর্নীতির আকড়ায় পরিনত হয়েছে, আ’লীগ নেতা রাজ্জাক শেখ, রিজভি আহমেদ, যুবলীগ নেতা বায়েজিদ মিয়া, বিএনপি নেতা এনায়েত হোসেন বলেন, যে ভাবে মার্কেট নির্মাণে স্কুল আর চিনা যাবে না। মার্কেট নির্মাণ নিয়ে চলছে তুঘলকি কারবার। দুর্নীতি আর স্বজনপ্রীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে মার্কেটের দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। স্কুলের ভিতরে একটি টিনসেড বিল্ডিং ছিল। সেটি ভেঙ্গে ফেলা হয়েছে বিল্ডিংয়ের ইট, খোয়া, টিন কি করেছে তা কেউ জানে না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, টিনসেড বিল্ডিংটি অকশনে ৬৫ হাজার টাকা বিক্রয় করে স্কুল ফান্ডে জমা করা হয়েছে। মার্কেট নির্মানের জন্য দোকান বরাদ্দ দিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে রশিদের মাধ্যমে। তিন লক্ষ নেওয়ার কথা ঠিক নয়।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিয়া. মো. লুৎফর রহমান মোবাইল ফোনে বলেন, ১০-১২টি দোকান ঘর যার প্রতিটি ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। ২০১৩ সালের কমিটি রেজিজুলেশন করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই কমিটি কাজটি করতে পারে নাই আমরা কাজটি সম্পন্ন করছি। তিন লাখ টাকা করে নেওয়ার অভিযোগ ঠিক নয়।

0 comments :
Post a Comment