ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশার ব্রীজ নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং নগরকান্দা থানা পুলিশ সুত্রে জানা গেছে রবিবার রাত ১২ টার দিকে তালমা-নগরকান্দা সড়কের শশার ব্রীজ নামক স্থানে পৌছালে নগরকান্দা থানার উপ পরিদর্শক সুকান্ত দত্তর নের্তৃত্বে একটি পুলিশ টিম মাইক্রোবাসটিকে দাড়ানোর সিগনাল দেয়। পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গাড়ী টান দিলে পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে মাইক্রোবাসটি(ঢাকা মেট্রো-চ- ১৫-৮১৩০) রাস্তার পাশে পড়ে যায়। তখন আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গাড়ী থেকে নেমে পাশের পুকুরে ঝাঁপ দেয়। এস আই সুকান্ত দত্ত সঙ্গে সঙ্গে পুকরে নেমে তিন ডাকাতকে গ্রেফতার করে। এসময় ডাকাতদের আঘাতে ঘুরুতর জখম হন এস আই সুকান্ত দত্ত। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বিষ্ণপুর গ্রামের আজিজের ছেলে আব্দুল্লাহ ইয়াছিন (২৮), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ভুয়াপুর গ্রামের কালা পেয়দার ছেলে মনির পেয়দা (৪২) এবং ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাবলিপুর গ্রামের মোসলেম লাঠিয়ালের ছেলে আবুল কাশেম (৪০)। পুলিশ এবং এলাকাবাসী রাস্তার পাশে পড়ে যাওয়া মাইক্রোবাসের মধ্যে থেকে হাত-পা বাধা অবস্থায় মাইক্রোবাসের ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আফছারউদ্দীন বলেন, নগরকান্দা থানা পুলিশের এস আই সুকান্ত দত্তের নেতৃত্বে একটি টহল দল আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করে মাইক্রোবাসের চালক ও হেলপারকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেছে। এ ব্যাপারে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।#

0 comments :
Post a Comment