ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর বাজারের গোহাটায় এক নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত প্রায় সাড়ে ১২ শতাংশ জমি অনিয়ম করে ২৫ ব্যাক্তিকে লিজ প্রদান করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও ওই জমি থেকে বড় বড় কয়েকটি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকায় “বোয়ালমারীর সর্বস্তরের জনগণ” এর ব্যানারে ওই মানববন্ধনে ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বোয়ালমারী রক্ষা কমিটি’র আহ্বায়ক বদিউজ্জামান টুলু, ব্যাবসায়ী মো. মানোয়ার হোসেন চৌধুরীসহ গণ্যমান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা দাবী করেন, গোপনে আতাত করে বিপুল অর্থের বিনিময়ে ওই জমি লিজ প্রদান করা হয়েছে। এমনকি স্থাপনা নির্মান করার সময় অনিয়মতান্ত্রিকভাবে কয়েকটি বড় বড় গাছ নিলাম ছাড়াই কেটে ফেলা হয়। মানববন্ধনে আরো দাবী করা হয়, গোহাটা এলাকায় কয়েক পুরুষ ধরে বসবাসরত হিন্দু আদিবাসীদের জমিও লিজ প্রদান করে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে। তারা আরো দাবী করেন, ওই জায়গায় স্থাপনা নির্মান করায় গরুর হাট সংকীর্ণ হয়ে যাওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হবেন।
এ প্রসঙ্গে বোয়ালমারী সহকারী কমিশনার (ভুমি) শরিফুল ইসলাম জানান, সরকারী রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবেই লিজ প্রদান করা হয়েছে। তিনি জানান, হিন্দুদের জমি পেরিফেরির আওতায় আনা হলেও তাদেরকেই লিজ নিতে বলা হয়েছে, অন্য কাউকে ওই জমি লিজ দেয়া হবেনা। আর গাছ কাটা প্রসঙ্গে তিনি বলেন ছোট ছোট কয়েকটি গাছ কাটা হয়েছে। তিনি দাবী করেন, যারা লিজ পায়নি তারাই অপপ্রচার চালাচ্ছেন।
উল্লেখ্য, ওই জমি লিজের অনিয়মের অভিযোগ তুলে গত ২ মে বিভাগীয় কমিশনারের নিকট অভিযোগ করেছে এলাকার ৭৪ ব্যাক্তি। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment