কে আর পাশে দাঁড়ায়
ঢেউহীন নদীগুলি
শুকনো জনপদে
একা একা মরে গেছে।
ঢেউহীন নদীগুলি
শুকনো জনপদে
একা একা মরে গেছে।
সকিনাও খামারবাড়িতে থাকে
বিশ্ববাজার প্রতিযোগিতায়
কেবলি আদম চাষ করে।
বিশ্ববাজার প্রতিযোগিতায়
কেবলি আদম চাষ করে।
************
জন্মেই পেয়েছি নাম
জন্মেই পেয়েছি নাম, সে নাম ডাক পাড়ে
হাঁক ছাড়ে বেলা অবেলায়
হাঁক ছাড়ে বেলা অবেলায়
আমি তবু পাথরের ভয়ে
নতজানু থাকি পিতার পাদদেশে
প্রভু বলেন-ইঁদুর সঞ্চয়।
নতজানু থাকি পিতার পাদদেশে
প্রভু বলেন-ইঁদুর সঞ্চয়।
ও পাড়ায় পরি নামবে কাল
বাড়িতে বাড়িতে মহাধুম
এ্যাকুরিয়াম জলে কতোটা বাড়ে
মাছের জীবন।
বাড়িতে বাড়িতে মহাধুম
এ্যাকুরিয়াম জলে কতোটা বাড়ে
মাছের জীবন।
********
আলনার শার্ট
ডেকেছি বলেই তো সূর্য পুবদিকে ওঠে
বীজতলার মতো বয়ে যায় জোছনার নদী
কৃষ্ণচূড়ায় থেকে গেছে তৃষ্ণার বাতাস
মোরগ ফুল আজ ক্ষুধার প্রতীক।
বীজতলার মতো বয়ে যায় জোছনার নদী
কৃষ্ণচূড়ায় থেকে গেছে তৃষ্ণার বাতাস
মোরগ ফুল আজ ক্ষুধার প্রতীক।
ডেকেছি বলেই তো রাম ধনু রঙ বদলায়
রঙ মিলিয়ে মিলিয়ে গায়ে জড়াই
আলনার শার্ট।
রঙ মিলিয়ে মিলিয়ে গায়ে জড়াই
আলনার শার্ট।

0 comments :
Post a Comment