ফরিদপুরে আকলিমা হত্যা মামলায় আসামী মিজানকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে মোসা. আকলিমা (২২) নামে এক তরুণীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আসামী মো. মিজানুর রহমান (২৬) কে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ফরিদপুরের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামী মিজান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডিত মিজান জেলার সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের শাহেদ আলীর ছেলে।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বাবু মোল্লা জানান, আত্মীয়তার সম্পর্কে সূত্র ধরে ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকেলে ফরিদপুর সদরের আকলিমাকে ফোনে ডেকে নিয়ে যায় আসামী মিজান ও তার তিন সঙ্গী। পরে ১২ ডিসেম্বর দুপুরে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের গোরাঙ্গা শীলের মেহগনি বাগানের ভিতর একটি কুয়া থেকে পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে।
তিনি বলেন, আকলিমাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাঙ্গা থানার এস আই আব্দুল জলিল মিয়া বাদি হয়ে মিজানকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আদালত আজ এ রায় দেন। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment