ফরিদপুরে ২৬শ চাষীর মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ


ফরিদপুর প্রতিনিধি :
হারভেস্ট প্লাস, বাংলাদেশের সহযোগীতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’র (এসডিসি) সহযোঘীতায় ফরিদপুরের বিভিন্ন উপজেলার ২৬শ কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ৬২ ও ৭২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বিভিন্ন স্থানে এ ধানের বীজ কৃষক ও কৃষক বধুদের হাতে তুলে দেয়া হয়। ফরিদপুরের বোয়ালমারীতে এসডিসি প্রাঙ্গনে সংস্থার নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে কৃষকদের হাতে জিংক সমৃদ্ধ ব্রি ৬২ ও ৭২ জাতের ধানের বীজ তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান।

এসময় এসডিসি’র পরিচালক কাজী মশিউর রহমান কচি, অডিট অফিসার কাজী হাসান ফিরোজ, ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, এ ধানের ভাত মানবদেহের জিংকের চাহিদা পূরণ করবে। এতে মানুষ জিংক অভাবজনিত রোগ থেকে মুক্তি পাবে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর  ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment