শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
বাংলা হিসেবে বর্ষাকাল হলেও আষাঢ়ের বর্ষার আকাশে মেঘ থাকলেও দেখা নেই বৃষ্টির। ভ্যাবসা গরমে নাভিস্বাস উঠছে সাথে যোগ হয়েছে বিদ্যুতের অসহনীয় লোডসেডিং এর সাথে পাল্লা দিয়ে চলচ্ছে বিদ্যুতের ভেলকীবাজী। চলছে রমজান মাস ছেহেরী,ইফতার বা এমনকি তারাবী নামাজের সময়ও থাকছে না বিদ্যুত। অসহনীও গরমে চরম কষ্ট করেই মুসল্লীদের তারাবীর নামাজ আদায় করতে হচ্ছে। সবচেয়ে বেশী বিপাকে পড়তে হচ্ছে ইফতারী ও ছেহেরীতে । ভেলকীবাজীর মধ্যেই সারতে হচ্ছে ইফতারী ও ছেহেরীর মত পবিত্র কর্ম গুলি।

0 comments :
Post a Comment