শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
উপজেলার আড়পাড়া ইউনিয়নের পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রে রাখতে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বেলা ১২টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু)র সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আইন-শৃঙ্গলা সভায় বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মোঃ গোলাম নবী, এস.আই মোঃ মামুন বিশ্বাস, এ.এস.আই রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, মোঃ আজিজার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যাসহ প্রমুখ। আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় তিন ওয়ার্ড মিলে রাতের পাহাড়া দেওয়ার কমিটি গঠন এবং পাহাড়া বলবৎ থাকবে যাতে মানুষ ঈদে নিরাপদে বাড়িতে ফিরতে পারে। আড়পাড়া ইউনিয়নে চুরি ডাকাতি, ছিনতাই, মাদকের ব্যবসা তাস জুয়া খেলা না হয় এগুলো প্রতিহত করতে হবে। সর্বপরি ইউনিয়নকে একটি সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত এবং সকল অপকর্মের অবমুক্ত করার জন্য ইউনিয়ন বাসীর আহবান জানান বক্তাগন।

0 comments :
Post a Comment