আলফাডাঙ্গা প্রতিনিধি,
সোমবার থানা সংলগ্ন উপজেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক শেখ দেলোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শওকত রেজা, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি কবিরুল আলম মাও, সহ-সভাপতি অ্যাড. শরীফ কওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, বোয়ালমারী উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, বানা ইউপি কৃষকলীগের সভাপতি মো. হারুন শরীফ, টগরবন্দ ইউপি কৃষকলীগের সভাপতি সৈয়দ বিলায়েত হোসেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ উদ্দীন প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মুফতি কুতুব উদ্দীন আহমেদ।
এসময় উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নজীর মিয়া, নূরুজ্জামান মিয়া, উপজেলা কৃষক লীগের সদস্য কাজী হানিফসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

0 comments :
Post a Comment