ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত

শাহজাহান হেলাল :
ফরিদপুরে দুটি পৃথক সড়ক দূঘটনায় তিনজন নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে আরো ৭জন আহত হয়। মঙ্গলবার সকালে ও বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই পিকআপ ও একটি যাত্রীবাহী অটোবাইকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোবাইকের যাত্রী মিশাল মিয়া নিহত হয়। এঘটনায় আহত ৭জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত মিশাল সরকারী রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। 

এদিকে, নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া নমকস্থানে আজ ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় গাড়ীর চালক মো. উজ্জল ফকির এবং হেলাপার মো. বাবুল মোল্ল্যা নিহত হয়। 
 #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment