বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের নামে মিথ্যা তথ্য দিয়ে প্রবন্ধ লেখার প্রতিবাদ

শাহজাহান হেলাল ঃ 
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক ও সিনিয়র সহ সভাপতি বাবু সুবাস সাহার বিরুদ্ধে মিথ্যা তথ্য, বানোয়াট ও উদ্দেশ্যমুলক প্রবন্ধ লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট কলাম লেখক মুনতাসির মামুন এবং দৈনিক জনকন্ঠের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টারস ইউনিটির বর্ধিত হল রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের মহাসচির এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামনিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা, মানিক চন্দ্র সরকার, ডা: মৃত্যঞ্জয় কুমার রায়, ছাত্র বিষয়ক সম্পাদক সুমন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।  লিখিত বক্তব্যে বলা হয়, গত ২০ জুন প্রকাশিত দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদকীয় কলামের প্রবন্ধে মুসতাসির মামুন লিখেছেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক জামায়াতে ইসলামের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। মহাজোট এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং জন্কন্ঠের সম্পাদক প্রকাশক এবং লেখককে নি:শর্ত ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তা না হলে ২৭ জুনের পর তারা মুনতাসির মামুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা তার বক্তব্যে বলেন,‘‘মুনতাসির মামুন আমার শ্রোদ্ধেয় শিক্ষক, স্যারকে বলব অযথা ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করবেন না।’’ তিনি  বলেন, ‘যদি প্রমান করতে পারেন, গোবিন্দ চন্দ্র জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন, তা হলে আমরা গোবিন্দ চন্দ্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর যদি প্রমান করতে না পারেন, তা হলে আপনি কি করবেন তা জাতিকে বলুন। সুবাস সাহা বলেন, হিন্দু নির্যাতন হচ্ছে এটাই বাস্তবতা। এ বিষয়ে শুধু আমরা কেন, বরেন্য সাংবাদিক শাহরিয়ার কবির যথেষ্ঠবার বলেছেন। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশেই থাকব। আর কোন অত্যাচার নিপিরন সহ্য করব না। প্রয়োজনে প্রতিহত করব।’’   

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment