প্রিয় পাঠক,
মো. মনিরুল ইসলাম টিটো
প্রধান নিয়ন্ত্রক
ফরিদপুরইনফো২৪.কম
যে লেখাটি না লিখলে হয়তো নিজেকেই অকৃতজ্ঞদের তালিকায় চলে যেতে হবে। তাই কৃতজ্ঞতা প্রকাশেই লিখছি।ফরিদপুরইনফো২৪.কম ২৭ জুন আলোর মুখ দেখে। ওই দিন রাতেই সাইটটির উদ্দেশ্যাবলীর কিছু অংশ তুলে ধরে আলোচনা করি ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করা অকান্ত পরিশ্রমী মানুষ আমাদের মফিজ ইমাম মিলন ভাইয়ের সাথে। মিলন ভাই বললেন পরদিন সকালে বাসা থেকে বেড়িয়ে যেতে। ২৮ জুন মিলন ভাইয়ের বাসায় যেতেই আলোচনার এক ফাঁকে ফরিদপুরইনফো২৪.কমকে সমৃদ্ধ করতে আমার হাতে তুলে দিলেন ফরিদপুরের ইতিহাস ঐতিহ্যের সাতখন্ড বই। এই বইগুলো এই মূহুর্তে ফরিদপুরইনফো২৪.কম পারিবারের কাছে মহামূল্যবান। এই বই শুধু ফরিদপুরইনফো২৪.কমকে সমৃদ্ধই করবেনা বরং এই বই সংরক্ষণের মাধ্যমেই হয়তো তৈরি হবে ফরিদপুরইনফো২৪.কম এর গ্রন্থাগার। ধন্যবাদ মফিজ ইমাম মিলন ভাইকে, মহামূল্যবান এ উপহার প্রদানের মাধ্যমে ফরিদপুরইনফো২৪.কমকে দুর্ণিবার উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগানোয়। মিলন ভাই আপনি ফরিদপুরইনফো২৪.কম এর “প্রিয় বন্ধু”। আশা করি সাথে থাকবেন, সবসময়।
মো. মনিরুল ইসলাম টিটো
প্রধান নিয়ন্ত্রক
ফরিদপুরইনফো২৪.কম

0 comments :
Post a Comment