ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
ফরিদপুরের পদ্মা নদী ভাঙ্গন কবলিত ১হাজার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছে বেসরকারী উয়ন্নয় প্রতিষ্ঠান এফডিএ।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় টেপুরাকান্দি এফডিএ’র কার্যালয়ে আয়োজিত এ ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এ বছরও এফডিএ’র নিজস্ব তহবিল থেকে নদী ভাঙ্গন কবলিত এসব অসহায় এক হাজার পরিবারের মাঝে চাল, চিনি, দুধ ও সেমাই বিতরন করা হয়। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment