ফরিদপুরে যুবদলের ইফতার পার্টি

বিজয় পোদ্দার, ফরিদপুর ঃ 
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ২নং হাবেলী গোপালপুরস্ত জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশের বাসভবনে ১-২-৩নং পৌর ওয়ার্ড যুবদলের এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। 

ইফতার পার্টিতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আতাউর রশিদ বাচ্চু, এসময় উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন লাভলু, লিপু শেখ,  ছাত্রদল নেতা সেলিম মিয়া, আদনান হোসেন অনু, মোঃ রাজু, মো: শহিদ হোসেন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশ বলেন, সভাপতি হবার পর আপনাদের সাথে আমার অন্তরঙ্গ মূহুর্ত বসা হয়নি। ধারাবাহিক ২১টি মামলা, হামলা ও দীর্ঘদিন কারাগারে থাকার কারণে আপনাদেরকে আমি মিস করেছি। পবিত্র মাহে রমজান উপল্েয আজ আপনাদের সাথে এই সময়টুকু পার করতে পেরে ভালো লাগছে। দেশ ও মানুষের জন্য আপনাদের সাথে করে ফরিদপুরে কাজ করে যেতে চাই। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment