নাজিম বকাউল ঃ
ফরিদপুর জেলায় সাম্প্রতিক সড়ক ও জনপথ বিভাগের ১শ ৫০ কোটি টাকার নির্মাণ, পুন:নির্মাণ ও সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে। তার মধ্যে তালতলা থেকে টিবি হাসপাতালের মোড় পর্যন্ত সড়কের কাজটি পেয়েছেন অটবিএল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার আনুমানিক বরাদ্দ ১০ কোটি টাকা। ফরিদপুর টেপাখোলা বাসস্ট্যান্ড হতে টিবি হাসপাতালের মোড় পর্যন্ত সড়কের কাজটি হচ্ছে নি¤œ মানের নির্মাণ সামগ্রী দিয়ে। সরোজমিনে গিয়ে দেখা যায় পদ্মার বালি, ৩নং ইটের খোয়া ইত্যাদি দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। কাজ চলাকালীন অবস্থায় সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠানের ও সড়ক ও জনপথের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। শুধুমাত্র লেবারাই তাদের ইচ্ছামত কাজ চালিয়ে যাচ্ছে। এক লেবারকে কর্মকর্তারা কোথায় আছে জানতে চাইলে তারা বলেন, এখানে ঠিকাদারের প্রতিষ্ঠানের ও সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তা নেই। আমরাই আমাদের মত কাজ করছি। কাজটি কার নামে জানতে চাইলে লেবাররা জানান, হাসান নামে জনৈক এক ব্যক্তি এই কাজটি করছেন এবং তিনি দেশের এক ডিসির ভাতিজা বলে জানি। কেন ডিসির নাম ব্যবহার করা হলো জানতে চাইলে ওই লেবারা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আমাদের বলেছে যদি কোনো সাংবাদিক এবং এলাকার কেউ কাজের বিষয়ে জানতে চাইলে তোমরা বলে দেবে- এই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজটি ডিসির ভাতিজা। তিনি এই কাজটি করছেন।
এ বিষয়ে অটবিএল-এর ম্যানেজার মফিজুল ইসলামের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করলে তিনি মোবাইলটি রিসিভ করেন নাই। এলাকাবাসীরা জানান, এই সড়কের সংস্কার কাজটি খুবই নি¤œমানের হয়েছে এবং তারা কিছু নি¤œমানের মাল ফেরত পাঠানো হয়েছে বলে জানান। কাজগুলি খুবই নি¤œমানের হচ্ছে। একটানা দুইএকদিন বৃষ্টি হলেই এই রাস্তা পূর্বের ন্যায় নস্ট হয়ে যাবে।


0 comments :
Post a Comment