সালথা সংবাদদাতা ঃ
পবিত্র মাহে রমজানের শুরুতেই ফরিদপুরের সালথায় বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। দিন-রাত মিলিয়ে পর্যায়ক্রমে ৫/৬ ঘন্টা বিদ্যুত থাকে। এতে জনজীবন বিপর্যায়ের মধ্যে পড়েছে।
জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে। বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে সরকারী, বে-সরকারী অফিসের কার্যক্রম ও মার্কেট ও হাট-বাজারের ব্যবসা বানিজ্যেতে ব্যাহত হচ্ছে। সময় মতো বিদ্যুত না থাকায় স্কুল শিক্ষার্থীদের লেখা-পড়ায় বিঘœ ঘটছে। পাশাপাশি মসজিদের মুসল্লিগণরা কষ্টের মধ্যে দিয়ে ইবাদত করছেন। প্রচন্ড তাপদাহে বিদ্যুতের লোডশেডিং থাকায় জনসাধারণরা অতিষ্ট হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সালথা বাজারের ব্যবসায়ীরা জানান, ২৪ ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে ৫/৬ ঘন্টার মতো বিদ্যুত থাকে। দিন-রাত মিলিয়ে একাধিকবার বিদ্যুতের লোডশেডিং দেয়। প্রতিবারে বিদ্যুত এসে ২৫-৩০ মিনিটের মতো থাকে। বিদ্যুত চলে যাওয়ার ২/৩ ঘন্টা পরে আবার আসে। এরকম লোডশেডিংয়ের কারনে ব্যবসা বানিজ্যের চরম ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক কর্মকর্তা জানান, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের জন্য দাপ্তরিক কাজে ব্যাহত হচ্ছে। সৌর বিদ্যুত দিয়ে সব কাজ করা সম্ভব নয়। বিদ্যুতের লোডশেডিং কমাতে হবে। তার কথার সুরে তাল মিলিয়ে এক মুক্তিযোদ্ধা বলেন, বিদ্যুতের সিমাহীন লোডশেডিংয়ের কারনে জনজীবন বিপর্যায়ের মধ্যে পড়েছে।
পল্লী বিদ্যুত সমিতির জি.এম বাবু রাম শংকর রায় বলেন, বিদ্যুতের কোন লোডশেডিং নেই। অন্য স্থানে বিদ্যুতের কাজ চলছে, এজন্য সকালে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এটা জুনের পরেই ঠিক হয়ে যাবে।
0 comments :
Post a Comment