শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ
শুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের বাদ দেওয়ায় মধুখালী ডায়াবেটিক সমিতি গঠন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, ওহিদুজ্জামান বাবলু, সৈয়দএটিএম মাসউদ, মনোজ সাহা, হাজী মোহাম্মদ আলী মিয়া, মির্জা আক্তারুজ্জামান খোকন, মির্জা আহসানুজ্জামান আজাউল, সঞ্জীব রায়, একেএম ইলিয়াস সিদ্দিকী, ইফতেখার আজম নিলু, জহুরুল হক, বিএমএ খালেক, সুখেন মজুমদার, গোলাম রব মোল্যা, মুরাদুজ্জামান মুরাদ,নজরুল ইসলাম পাচু, সৈয়দ খসরু প্রমুখ। বক্তারা মধুখালীর সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও শুশীল সমাজের প্রতিনিধি নিয়ে ডায়াবেটিক সমিতি গঠনের ব্যাপারে মতামত দেন।

0 comments :
Post a Comment