দীপঙ্কর পোদ্দার অপু, বোয়ালমারী (ফরিদপুর) :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুরে জন্ম যশোদা জীবন দেবনাথের। শৈশব কেটেছে এখানেই। স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চলে যান একই জেলাধীন মধুখালী উপজেলায়। সেখানেই মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক এবং ঢাকা থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। যশোদা জীবন দেবনাথরা পাঁচ ভাই-বোন। ছোট ভাই সুদর্শন দেবনাথ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। যশোদা জীবন দেবনাথ বাংলাদেশের বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি (কমার্শিয়াল ইমপরটেন্ট পারসন - সিআইপি)। প্রচারবিমুখ হওয়ায় এলাকার তেমন কেউই জানেন না যে তিনি এত বড় ব্যবসায়ী কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ন ব্যক্তি।
তিনি ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি শিক্ষা বিস্তারেও অবদান রেখে চলেছেন। তার প্রয়াত ছোট ভাই সুদর্শন দেবনাথের স্মরণে তিন বছর আগে এলাকায় প্রতিষ্ঠা করেন আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সুদর্শন রোটারী ইন্টারন্যাশনাল স্কুল। এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বর্তমানে প্রায় ২শ। বিদ্যালয়টির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
তিনি চাঁদপুর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় ধোপাডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন ২০১৫ সাল পর্যন্ত। জানা গেছে, সভাপতি থাকাকালীন তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে ৫টি কম্পিউটার দান করেন এবং বাউন্ডারি করে দেন। এছাড়া পার্শবর্তী কাদিরদী কলেজে ৫টি কম্পিউটার কিনে দেন। সেই সংগে কলেজের একটি নতুন ভবনের জন্য অর্থ সাহায্য করেন।
এই শিক্ষানুরাগী এলাকার আরো অনেক প্রতিষ্ঠানে শিক্ষাপোকরণ বিতরণ করে শিক্ষা বিস্তারে অনবদ্য অবদান রেখে চলেছেন।
সিআইপি যশোদা জীবন দেবনাথ তার গ্রামের বাড়িতে একটি দৃষ্টিনন্দন দুই তলা ভবন নির্মাণ করেন। এখানেই তার মা থাকেন। বয়সের ভারে ন্যূব্জ হলেও তিনি এই প্রতিবেদককে বাড়ির চারিদিকের মন্দির, বাগান ঘুরিয়ে দেখান। এই সময় তিনি স্মৃতিবিভ্রম হয়ে পড়েন।
বাড়ির কেয়ারটেকার মান্নান মিয়া জানান, প্রাসাদসম এই বাড়িতে শুধু স্যারের মা থাকেন। মা না থাকলে তিনি একাই থাকেন। বাড়িতে ৯টি সিসিটিভি এবং সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা আছে।



0 comments :
Post a Comment