বোয়ালমারীতে কুখ্যাত ডাকাত গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী ঃ 
খুন ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত কামরুল হাসানকে (৩৫) থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। কামরুল উপজেলার গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। 

অভিযানের নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে পাশের সালথা উপজেলার বড়বাংরাইল গ্রামে কামরুলকে তার শ্বশুর আওয়াল শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে গত ৯ তারিখে ময়নার স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে বুধবার আদালতে চালান দেয়া হয়। কামরুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলে জানান থানা পুলিশ।  #


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment