র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ২৫০ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :  
র‌্যাব-৮, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ জুলাই ২০১৬ ইং তারিখ ১৭০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাংগার মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মুনসুরাবাদ বাস ষ্ট্যান্ড ব্রীজের পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কের উপর জনৈক মোঃ বাকি মিয়া, পিতাঃ ছাত্তার মিয়া, সাং-শ্রীরামপট্টি, থানাঃ-নগরকান্দা, জেলাঃ ফরিদপুর এর দোকানের সামনে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৭১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আল আমিন বেপারী (২৮), পিতা-মোঃ বাকি বেপারী, সাং-শাহ মুলদ্দি, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উল্লিখিত নাম ঠিকানা জানায়। অতঃপর আভিযানিক দলের সদস্যরা উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী তার পরিহিত গ্যাবাডিন প্যান্টের সামনের বাম পকেট হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রতি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়।  অতপর আভিযানিক দলের সদস্যরা তার ব্যবহৃত একটি পুরাতন খয়েরী রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন খওঋঅঘ এখওঘঞ-১০০ সিসি মটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment